1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

অসচ্ছল পরিবারের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করল আমান উল্ল্যাহ পাটোয়ারী বাড়ি

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

অসচ্ছল পরিবারের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করল আমান উল্ল্যাহ পাটোয়ারী বাড়ি

  • ফেনী প্রতিনিধি:

ফেনী জেলার ছাগলনাইয়া থানার ১০নং ঘোপাল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ঘোপাল গ্রামে অবস্থিত আমান উল্ল্যাহ পাটোয়ারী বাড়ি-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করা হয়েছে
বুধবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ৮৫টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিনি, ছোলা, মুড়িসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান উল্ল্যাহ পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান ও ১০নং ঘোপাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম পাটোয়ারী। ও এ সময় আমান উল্ল্যাহ পাটোয়ারী বাড়ির মুরুব্বিবৃন্দ এবং তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইফতারি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুর রহিম পাটোয়ারী বলেন, “রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।” এবং বিশেষ করে ধন্যবাদ জানান উক্ত বাড়ির প্রবাসী ও বাড়িতে থাকা সবাইকে যারা আর্থিক সহযোগিতা ও শ্রম দিয়ে উক্ত অনুষ্ঠানকে সফল করেছেন
স্থানীয়রা জানান, আমান উল্ল্যাহ পাটোয়ারী বাড়ির এ উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আমান উল্ল্যাহ পাটোয়ারী বাড়ি দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট