গৌরীপুরের ইমাম এর দাপটে গ্রামের নিরীহ মানুষ অতিষ্ঠত জেলার গৌরীপুর উপজেলার রাম গোপালপুর ইউনিয়নের গংগাশ্রম গ্রামের মৃত আছিম উদ্দিন এর ছেলে মোঃ এনামুল হক ইমাম এর গ্রামের নিরীহ মানুষ অতিষ্ঠত। সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে জমি জমা সহ বিভিন্ন বিষয় আদি নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের মৃত হাজী কেরামত আলীর ছেলে মোঃ মোস্তাজুল মিয়া সহ তার পরিবারবর্গ লোকজন এর সহিত।এর জের ধরে ইমাম মিয়া ও আলী মূল মিয়া সহ তার লোকজন মোস্তাজুল কে মারধর সহ গুরুত আহত করে।আহত ব্যক্তির চিৎকারে আশেপাশে লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত মোস্তাজুল মিয়ার ভাই মোঃ দুলাল মিয়া বাদী হয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি মামলা করেন প্রতিপক্ষ মোঃ আলী মুল সহ ৫ জন কে আসামী করে। পরে গ্রাম ও এলাকাবাসী উদ্যোগে উভয় পক্ষের সমন্বয়ে মিমাংসা হয়। কিন্তু ইমাম সহ তার লোকজনের মধ্যে খুব রয়ে যায়। এর পর থেকে ইমাম সহ তার সহযোগী লোকজন কথার কাটাকাটি হলেই দেশী অস্ত্র সস্ত্র নিয়ে অতর্কিত ভাবে বাড়িতে আক্রমন করে। মহিলা সহ সাধারণ জনগণের উপর অত্যাচার নির্যাতন সহ ঘর বাড়ি ভাংচুর লুটপাট করে নিয়ে পালিয়ে যায়। এতে সাধারণ জনগণ ব্যাপাক হয়রানির শিকার হচ্ছে। যেই প্রতিবাদ করিলে থাকে মারধর করে। ইতিমধ্যে গত ২১/৫/২৬ ইং তারিখে হঠাৎ করে পূর্বের শত্রুতার জের ধরে মোঃ এনামুল হক ইমাম সহ তার লোকজন মোস্তাজুল মিয়ার বসত ঘরে বসে থাকা অবস্থায় আক্রমণ করে গুরুত আহত করে এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। মোস্তাজুল এর বাড়ির লোকজন রোগী নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকায় এই দুর্বলতার সুযোগে উল্লেখিত ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মোঃ এনামুল হক ইমাম বাদী হয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়েল করেন প্রতিপক্ষ মোঃ দুলাল মিয়া সহ কয়েকজন কে আসামি করে। এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকাবাসী কাছে বিষয়টি জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন ইমাম এর অপকর্মের শেষ নাই।এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর পদক্ষেপ কামনা করছে। ভোক্তভোগী মোস্তাজুল সহ তার পরিবারবর্গ ও গ্রামের সাধারণ জনগণ। প্রকাশ থাকে যে উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা... চলবে।