
ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠি
ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব রফিকুল আলম মজনু, আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোস্তফা মজুমদার, আহ্বায়ক, গোপাল ইউনিয়ন বিএনপি
এবং
জনাব হুমায়ুন কবির চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গোপাল ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
জনাব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক, গোপাল ইউনিয়ন বিএনপি
ও
জনাব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, গোপাল ইউনিয়ন বিএনপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জনাব আলমগীর সিদ্দিক।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যত প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে বলেও মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং আয়োজক কমিটির পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।
ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।