রফিকুল আলম মজনুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল রাজপথে, হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার
প্রতিবেদন: একরামুল হক রিয়াদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ফেনী-১ আসন (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) জুড়ে ধানের শীষের পক্ষে জোরালো ও সংগঠিত নির্বাচনী প্রচারণা চলছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনে ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনুর নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল মাঠে সক্রিয় রয়েছে প্রচারণার অংশ হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন পশ্চিম জয়পুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও সম্মান রক্ষায় ধানের শীষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
দেলোয়ার হোসেন রাজীব বলেন, “ফেনী-১ আসনে ধানের শীষের অগ্রযাত্রা ঠেকাতে অপপ্রচার চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম ও শ্রেণির মানুষের নিরাপত্তা ও ভোটাধিকার রক্ষা আমাদের অঙ্গীকার।”
গণসংযোগকালে রফিকুল আলম মজনু বলেন, “এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি।”
তিনি আরও বলেন, ফেনী-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। জনগণের রায়ে নির্বাচিত হলে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুশাসন নিশ্চিত করা হবে।
দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের নির্বাচনের পর থেকেই রফিকুল আলম মজনু ফেনী-১ আসনের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ধারাবাহিকতার কারণে তিনি এলাকাবাসীর আস্থা ও ভরসার প্রতীকে পরিণত হয়েছেন।
বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফেনী-১ আসনে ধানের শীষের বিজয়