প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ২:২৪ পি.এম
শুভপুরে ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শুভপুরে ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইমাম হোসেন ইমন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীর শুভপুর নতুন বাজারে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার পাটোয়ারী মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সোহেল এবং ফেনী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন:
হোসাইন মালিক (ইউনিয়ন যুবদল নেতা)
মোঃ শাহ আলম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন শ্রমিক দল)
বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভা শেষে নেতৃবৃন্দ স্থানীয় ব্যবসায়ীদের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত