প্রিন্ট এর তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ১০:৩০ পি.এম
শুভপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান মিয়াজীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
প্রতিবেদন একরামুল হক রিয়াদ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯ নং শুভপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে শুভপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আব্দুল মান্নান মিয়াজীর ব্যক্তিগত উদ্যোগে ৬ নং ওয়ার্ড চম্পকনগর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য বিএনপি নেতা মুন্সি রফিকুল আলম মজনু
উপহার বিতরণকালে সংসদ সদস্য মজনু বলেন, "বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে। দেশের এই অর্থনৈতিক সংকটে গরিব ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আব্দুল মান্নান মিয়াজীর এই মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চম্পকনগর ৬ নং ওয়ার্ড যুবদল নেতা মারুফ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজক আব্দুল মান্নান মিয়াজী জানান, প্রতি বছরের ন্যায় এবারও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এই ক্ষুদ্র প্রয়াস চালানো হয়েছে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। উপহার সামগ্রী হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত