1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার পরিবারবর্গ। মোশারফ হোসেন জসিম পাঠানঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার

৪ নং মাওহা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বড়িইয়া কান্দা দক্ষিণ পাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন এর ছেলে সন্ত্রাসী মোঃ রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন মিয়া সহ তার পরিবারবর্গ। সূত্রে জানা যায় একই গ্রামের আব্দুল হামিদ এর ছেলে মোঃ রিপন মিয়া গং দের সাফ কাওলা পৈতৃক সম্পত্তি জমি জোরপূর্বক বেআইনি ভাবে ক্ষমতা অপব্যবহার করে দখল করতে চায়। সূত্রে আরও জানা যায় গত ২৫/৩/২৬ ইং তারিখ রোজ বুধবার প্রায় ৯ টার দিকে পূর্বের পরিকল্পিত ভাবে রুবেল তার লোকজন নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে, গ্রামের সহজ সরল রিপনের পুকুর পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির গাছ সন্ত্রাসী কায়দায় কেটে প্রায় ৯০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এসময় রিপন বাধ দিলে রুবেল সহ তার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করে। এই ঘটনার গ্রাম ও পাড়া জন ফেরানো চেষ্টা করে ব্যর্থ হয়। এই পুরো এলাকায় আলোচনা সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে ভোক্তভোগী রিপন পরিবারবর্গ লোকজন এর সাথে কথা বললে তারা সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘ প্রায় ১৪ বছর হয় এই আমার বাবা জমি ক্রয় করেছে। হঠাৎ করে পূর্বের শত্রুতার জের ধরে প্রতিপক্ষ এই জমি দখল করতে চায়। এই ঘটনার রিপন মিয়া বাদী হয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়েল করেন প্রতিপক্ষ মোঃ রুবেল মিয়া সহ কয়েকজন কে আসামি করে। এই খবর শুনে আসামি গণ অভিযোগ তুলে নেবার জন্য বাদী সহ তার লোকজন কে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বর্তমানে বাদী পরিবারটি চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর দূত পদক্ষেপ কামনা করছে।ভোক্তভোগী রিপন মিয়া ও তার পরিবার বর্গ। প্রকাশ থাকে যে উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা… চলবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট