1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

একরামুল হক রিয়াদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
Oplus_131072

ফেনী-১ আসনে ধানের শীষের প্রচারণা অব্যাহত, পুরাতন মুহুরীগঞ্জ নং–১ গোপাল ইউনিয়নে গণসংযোগ

প্রতিবেদন: একরামুল হক রিয়াদ

ফেনী-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনুর ধানের শীষের নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। আজ বিকেলে ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ নং–১ গোপাল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।
গণসংযোগকালে রফিকুল আলম মজনু সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচিত হলে তিনি ফেনী-১ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর সিদ্দিকীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রচারণাকালে পুরো এলাকা ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে। স্থানীয় ভোটারদের মাঝেও ধানের শীষ প্রতীকের প্রতি আগ্রহ ও সমর্থন লক্ষ্য করা যায়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট