ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী রফিকুল আলম মজনুর পক্ষে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ চালানো হচ্ছে।
এরই অংশ হিসেবে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। এ প্রচারণায় নেতৃত্ব দেন বিএনপির সাবেক ছাগলনাইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ১০নং ঘোপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য আলমগীর সিদ্দিকী।
প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। এ সময় নির্বাচনী পরিবেশ, এলাকার বিভিন্ন সমস্যা ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ প্রচারণায় ১০নং ঘোপাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, ফেনী-১ সংসদীয় আসনের ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হবে
চেয়ারম্যান : সাজ্জাদুর রহমান
সম্পাদক : ইমাম হোসেন ইমন
ঠিকানা : বাসাবো বৌদ্ধ মন্দির হক সোসাইটি প্রজেক্ট রহমান ভিলা (২য় তলা)
যোগাযোগ :
01676983857 01632143642