একরামুল হক রিয়াদ
ফেনী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী-১ আসনে ধানের শীষের প্রচার-প্রচারণা ও গণসংযোগ তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় ১০ নং ঘোপাল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী এবং জননেতা রফিকুল আলম মজনু। পথসভায় তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এবং ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নেতাকর্মীদের সরব উপস্থিতি: এ নির্বাচনী পথসভায় প্রার্থীর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজুমদার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বি.এ.। সভায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ১০ নং ঘোপাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তুখোড় জননেতা আলমগীর সিদ্দিকী এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে প্রচারণা জোরদার করেন
বক্তব্য ও জনজোয়ার প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, “দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। ফেনী-১ আসনের মাটি ও মানুষের দীর্ঘদিনের যে সম্পর্ক, তা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণিত হবে
পথসভাটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে আলমগীর সিদ্দিকীর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। সভা শেষে একটি মিছিল বের করা হয়, যা আলোকদিয়া গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের ‘ধানের শীষ’ ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে
চেয়ারম্যান : সাজ্জাদুর রহমান
সম্পাদক : ইমাম হোসেন ইমন
ঠিকানা : বাসাবো বৌদ্ধ মন্দির হক সোসাইটি প্রজেক্ট রহমান ভিলা (২য় তলা)
যোগাযোগ :
01676983857 01632143642