1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

চকরিয়া থানায় বডি ওর্ন ক্যামেরা ও ডকিং স্টেশন বিষয়ে ব্রিফিং সভা

কক্সবাজার স্টাফ রিপোর্টার মোহাম্মদ হোসেন সুমন
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

চকরিয়া থানায় বডি ওর্ন ক্যামেরা ও ডকিং স্টেশন বিষয়ে ব্রিফিং সভা

 

কক্সবাজার স্টাফ রিপোর্টার
মোহাম্মদ হোসেন সুমন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে চকরিয়া থানায় ডকিং স্টেশন ও বডি ওর্ন ক্যামেরা সংক্রান্ত এক ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মনির হোসেন উপস্থিত সাংবাদিকদের বডি ওর্ন ক্যামেরা ও ডকিং স্টেশনের ব্যবহারবিধি, কার্যকারিতা এবং পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পুলিশের কর্মকাণ্ড আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিশ্বাসযোগ্য হবে। পাশাপাশি ডকিং স্টেশনের মাধ্যমে ধারণকৃত ভিডিও ফুটেজ সঠিকভাবে সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং প্রয়োজন অনুযায়ী পর্যালোচনা করা সম্ভব হবে।
এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া থানা এলাকার ভোটকেন্দ্রসমূহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম এবং নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
ব্রিফিংকালে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে যে কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট