ফেনী-০১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা রফিকুল আলম মজনুর সঙ্গে শুভপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আবদুল মান্নান মিয়াজির এক বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে
প্রতিনিধি
প্রকাশিত:
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
১২
বার পড়া হয়েছে
ফেনী-০১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা রফিকুল আলম মজনুর সঙ্গে শুভপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আবদুল মান্নান মিয়াজির এক বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক
সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেনী-০১ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
জননেতা রফিকুল আলম মজনু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে বিএনপিই জনগণের একমাত্র ভরসা। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ত্যাগী নেতাকর্মীদের নিয়ে তিনি নির্বাচনকালীন লড়াই এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন
শুভপুর ইউনিয়ন বিএনপির নেতা আবদুল মান্নান মিয়াজি বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং জননেতা রফিকুল আলম মজনুর বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হবে।
সাক্ষাৎকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন
চেয়ারম্যান : সাজ্জাদুর রহমান
সম্পাদক : ইমাম হোসেন ইমন
ঠিকানা : বাসাবো বৌদ্ধ মন্দির হক সোসাইটি প্রজেক্ট রহমান ভিলা (২য় তলা)
যোগাযোগ :
01676983857 01632143642