1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফার্নিচার কারাখানায় আগুন, ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফার্নিচার কারাখানায় আগুন, ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা

‎সূর্য আহমেদ মিঠুন : স্টাফ রিপোর্টার

‎নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী বাজারে কাঠের বাজারে ফাইজুল্লার মালিকানাধীন ফার্ণিচার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

‎এ বিষয়ে কারখানার মালিক ফইজুল্লা গণমাধ্যম কে জানান, রবিবার (২৯ মার্চ ) দিবাগত রাতে তিনি সংবাদ পান যে, তার কারখানায় আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাজারে চলে আসেন এবং এসে দেখেন আগুন লাগার সংবাদে জড়ো হওয়া লোকজন যে যার মত করে আগুন নেভানোর চেষ্টা করছে। এ সময় আড়াইহাজার ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসির সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও এরই মধ্যে কারখানাটির প্রায় অর্ধেক মালামাল ও মেশিনপত্র পুড়ে যায় । এতে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয় বলে ধারনা করা হচ্ছে।

‎অগ্নিকান্ডের বিষয়ে আড়ইহাজার ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে মালিক পক্ষের দাবী কেউ প্রতিহিংসামুলক আগুন লাগিয়ে দিয়েছে।

‎আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্কর্তা জানান, আগুনের ঘটনা শুনেছি তবে কেউ অভিযোগ করেনি। যদি অভিযোগ করে তবে আইন অনুযায়ী ঘটনা তদন্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট