নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার সিএনবি কলোনি বর্তমানে মাদকের একটি নিরাপদ জোনে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি নির্দিষ্ট মাদক সিন্ডিকেট প্রশাসনের কিছু অসাধু সদস্যকে ‘ম্যানেজ’ করে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে বারবার লোকদেখানো অভিযান হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
পুলিশকে মাসোহারা: অভিযানের খবর আগেই পায় মাদক ব্যবসায়ীরা
অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাদক ব্যবসায়ীদের দাবি—থানার কিছু নির্দিষ্ট এসআই এবং পুলিশ কর্মকর্তাকে তারা নিয়মিত মাসিক ভিত্তিতে টাকা প্রদান করে। এই মাসোহারার বিনিময়ে কোনো বিশেষ অভিযান পরিচালনার আগেই ব্যবসায়ীরা আগাম তথ্য পেয়ে যায়। সম্প্রতি এক অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী শূন্য হাতে ফিরে যাওয়ার কারণ হিসেবেও ব্যবসায়ীদের এই ‘আগাম সতর্কবার্তা’ পাওয়াকেই দায়ী করছেন স্থানীয়রা।
প্রশাসনের নীরবতা ও বিপন্ন জনপদ
প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও আইনশৃঙ্খলা বাহিনীর এক শ্রেণীর সদস্যের রহস্যজনক নীরবতায় এলাকাবাসী ক্ষুব্ধ। সাধারণ মানুষের অভিযোগ, টাকা লেনদেনের মাধ্যমে পুলিশি নজরদারি এড়িয়ে নির্বিঘ্নে ইয়াবার কারবার চালানো হচ্ছে। এর ফলে এলাকার যুবসমাজ দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সিএনবি কলোনিকে মাদকমুক্ত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন সরাসরি হস্তক্ষেপ করে
চেয়ারম্যান : সাজ্জাদুর রহমান
সম্পাদক : ইমাম হোসেন ইমন
ঠিকানা : বাসাবো বৌদ্ধ মন্দির হক সোসাইটি প্রজেক্ট রহমান ভিলা (২য় তলা)
যোগাযোগ :
01676983857 01632143642