1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সড়কের খারাপ অবস্থার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে রাতের সময় যান চলাচলে বাড়ছে ঝুঁকি।

একরামুল হক রিয়াদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দশমিনা উপজেলার খাদ্য গুদাম সড়কের বেহাল দশা, দুর্ভোগে উপজেলার ৭ ইউনিয়নের মানুষ

পটুয়াখালীর দশমিনা উপজেলার খাদ্য গুদামের সামনের সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার ৭টি ইউনিয়নের মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন খাদ্য গুদামে ধান-চাল পরিবহনসহ শত শত যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের কার্পেটিং উঠে গিয়ে অনেক স্থানে ইট-পাথর বের হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে সৃষ্টি হয় কাদা ও জলাবদ্ধতা। এতে পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনো সংস্কারের কাজ শুরু হয়নি বলে অভিযোগ তাদের।
এদিকে সড়কের খারাপ অবস্থার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে রাতের সময় যান চলাচলে বাড়ছে ঝুঁকি।
এলাকাবাসীর দাবি, দশমিনা উপজেলার খাদ্য গুদাম সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট