1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

একরামুল হক রিয়াদ
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

শুভপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান মিয়াজীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

​প্রতিবেদন একরামুল হক রিয়াদ

​ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯ নং শুভপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে শুভপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আব্দুল মান্নান মিয়াজীর ব্যক্তিগত উদ্যোগে ৬ নং ওয়ার্ড চম্পকনগর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য বিএনপি নেতা মুন্সি রফিকুল আলম মজনু
​উপহার বিতরণকালে সংসদ সদস্য মজনু বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে। দেশের এই অর্থনৈতিক সংকটে গরিব ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আব্দুল মান্নান মিয়াজীর এই মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চম্পকনগর ৬ নং ওয়ার্ড যুবদল নেতা মারুফ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
​আয়োজক আব্দুল মান্নান মিয়াজী জানান, প্রতি বছরের ন্যায় এবারও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এই ক্ষুদ্র প্রয়াস চালানো হয়েছে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। উপহার সামগ্রী হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট